বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ ডিসেম্বর ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকবে জাপানের: রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন আছে এবং থাকবে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর জাপানের একটি কোম্পানিও বাংলাদেশ থেকে সরে যায়নি।

বুধবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা বলেন।

ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্কের তিনটি ভিত্তি সুদৃঢ় করবে, যার মধ্যে রয়েছে শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং মানব-মানবিক মিথস্ক্রিয়া। আমরা তিনটি ভিত্তিকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

পাশাপাশি নির্বাচনসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কার উদ্যোগে টোকিওর ‘দৃঢ় সমর্থন’ পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

প্রধান উপদেষ্টাকে জাপানি রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকারের নেওয়া সংস্কার এজেন্ডাকে সমর্থন করবে জাপান। পাশাপাশি সেদেশের বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা চালিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশ-জাপান সম্পর্কের ক্ষেত্রে বিদায়ী রাষ্ট্রদূতকে তাদের অবদানের জন্য ধন্যবাদ জানান। তিনি দুই দেশের সম্পর্কের প্রশংসাও করেন। সম্পর্ক সবসময় খুব শক্তিশালী ছিল বলে জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশে আরও বেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ সংস্কার করছে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের উপস্থিতি আমাদের জন্য একটি ভালো বার্তা দেয়।

জাপানের রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপের প্রশংসা করে বলেন, টোকিও এই বৈঠককে দৃঢ়ভাবে সমর্থন করে।

প্রধান উপদেষ্টা মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে একটি জাতিসংঘ-গ্যারান্টিযুক্ত নিরাপদ অঞ্চল তৈরি করার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেন, যেখানে সংঘাত শেষ হয়ে গেলে বাস্তুচ্যুত রোহিঙ্গা সম্প্রদায় তাদের বাড়িতে ফিরে যাওয়ার আগে অস্থায়ীভাবে স্থানান্তরিত হতে পারে।

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১০

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

১১

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

১৩

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

১৪

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

১৫

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

১৬

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

১৭

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

১৮

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

১৯

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

২০
error: Content is protected !!