বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ ডিসেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জেলা কৃষক দলের আয়োজনে শহরের নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিশতি।

জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ বনবিষয়ক সম্পাদক মাহবুল আলম শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম আহবায়ক কাজী আহসান হাবিব, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

বক্তারা আরো বলেন, আগামী‌তে বিএন‌পি ক্ষমতায় আস‌লে তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে এক‌টি কৃ‌ষিবান্ধব স্ব‌নির্ভর বাংলা‌দেশ গড়ে তোলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০