বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ছয়শ’ ঘর, শিশুর মৃ ত্যু

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে প্রায় ৬১৯ শেল্টার বা ঘর। পুড়ে মৃত্যু হয়েছে এক শিশুর (৮)। তবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করেন। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসে আগুন নেভাতে কাজ করে। কিন্তু বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন ধরেছে, সেটি এখনও জানা যায়নি।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী কামাল হোসেন বলেন, আমরা অফিসে কাজ করছিলাম। হঠাৎ দেখি মানুষের চিৎকার। পরে দেখি আগুন। পলিথিনের ঘর হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। রোহিঙ্গারা আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি করে অনেকে আহত হয়েছেন।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ৬১৯ শেল্টার পুড়ে যায়। অগ্নিকাণ্ডে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০