বাংলাদেশ, রবিবার, ১৭ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৪, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী ১৬ ডিসেম্বরের আগে জুলাই গ ণ হ ত্যা র বি চা র শেষ করা হবে: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট: আগামী ১৬ ডিসেম্বরের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার সম্পন্ন করে বিজয় উদযাপন করা হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা আমলের গুম-খুন ও জুলাই-আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এই সংলাপ।

আসিফ নজরুল বলেন, বিডিআর হত্যাকাণ্ড ও হেফাজতের হত্যাকাণ্ডসহ ধারাবাহিকভাবে গুম-খুনের সঙ্গে জড়িতদেরও বিচার করা হবে। এসব বিচার করবে আইন বিভাগ। কোনো গাফিলতি হবে না।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মত বদমাশরা কেন পালিয়ে গেলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও (পিপি) পালিয়ে গেছে। ৫১ জেলা থেকে পিপিরা গায়েবি মামলার তথ্য পাঠিয়েছে।

আলোচনার শুরুতেই কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। গত ১৬ বছরে দেশে ঘটা সব হত্যা, বিডিআর হত্যাকাণ্ডসহ সব গুমের বিচার দাবি করা হয়। এসময় ইসলামি বিশ্বিবদ্যালয়ের দুই ছাত্র গুমের মধ্য দিয়ে হাসিনা সরকারের গুমের সংস্কৃতি শুরু বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রশ্নে ওয়াশিংটনের বিপক্ষে বেইজিংকে সমর্থন মস্কোর

আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

জেনে নিই কিডনির ক্ষতিকর কিছু অভ্যাস

দেশে উচ্চ রক্তচাপের নীরব মহামারি, অকালে ঝরছে শত শত প্রাণ

থালাপতি বিজয়ের শেষ সিনেমা ফাঁস কাণ্ডে গ্রেপ্তার তিন

দুর্গন্ধ দূর করবে যেসব ঘরোয়া উপায়

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিসিবি নির্বাচন ৭ জুন

লিটনের সেঞ্চুরিতে স্বস্তিতে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

কেশবপুরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

১০

সাতক্ষীরা প্রেসক্লাবের কোর কমিটির সভা

১১

বিএনপির দুই নেতার বিরুদ্ধে ভিত্তিহীন বিষয়ে মানববন্ধনের অভিযোগ

১২

ভিসা জটিলতায় যাত্রী শূন্য বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল

১৩

জামায়াতের যুব বিভাগের শিক্ষা শিবির

১৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

১৫

কয়রা সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

১৬

আশাশুনির ২০ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান

১৭

শ্যামনগরে এগ্রোইকোলজি ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ

১৮

ডুসাসের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে সেতু-তানভীর-রমজান

১৯

কলকাতার পিয়ারলেস হসপিটালে চিকিৎসাসেবা সহজলভ্য করতে সাতক্ষীরায় মতবিনিময়

২০
error: Content is protected !!