বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে ব ন দ স্যু নি র্মূ ল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনকে দস্যুমুক্তকরণ ও জেলে-বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খুলনার কয়রা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সুতিয়া বাজার এলাকায় সুন্দরবন সুরক্ষা আন্দোলন কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম আবদুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক মহসিন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার ছাত্র প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, প্রেসক্লাব কয়রার সদস্য সচিব কামাল হোসেন, ইউপি সদস্য আবু সাইদ, বনজীবী জেলে ইমান আলী, মৌয়াল আলাউদ্দীন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, নজরদারির অভাবে দীর্ঘদিন পর আবারও সুন্দরবনে ডাকাতের উৎপাত বেড়েছে। প্রতিনিয়ত নতুন নতুন ডাকাত দল ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সুন্দরবনে এভাবে দস্যুতা চলতে থাকলে বনজীবীদের জীবিকা, পর্যটন ও রাজস্ব আদায়ে হুমকির পাশাপাশি বিপন্ন হবে বন্য প্রাণী ম্যানগ্ৰোভ সুন্দরবনের জীববৈচিত্র্য। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বনদস্যু দমনে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।

স্থানীয় বনজীবীরা বলেন, গত কয়েক মাস ধরে সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা শুরু হয়েছে। জেলেদের আটকে রেখে মাথাপিছু ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করছে তাঁরা। মুক্তিপণের টাকা দিতে বিলম্বের কারণে জিম্মি জেলেদের বনের মধ্যে আটকে বেপরোয়া শারীরিক নির্যাতন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দস্যুতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জেলেদের সুন্দরবনে যাতায়াত নির্বিঘ্ন করতে তাঁরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম আবদুল মালেক বলেন, নজরদারির অভাবে সুন্দরবনে আবারও দস্যুদের উৎপাত বেড়েছে। আমরা আশঙ্কা করছি সুন্দরবনে ভয় বাড়লে আবারও বন উপকূলে বাড়বে দস্যুদের পৃষ্ঠপোষক মহাজনদের দৌরাত্ম্য। এরইমধ্যে অনেক জেলে ভয়ে সুন্দরবনে যাওয়া বন্দ করেছে। কয়েক মাস ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকা দিয়ে ডাকাতদল ঘুরে বেড়াচ্ছে। লুট করছে জেলেদের মাছ কাঁকড়া। বনদস্যুরা এখনো ছোট ছোট দলে আছে। ওরা সংঘবদ্ধ হওয়ার আগেই ব্যবস্থা নেয়া দরকার। মানববন্ধনে বনজীবী জেলে-বাওয়ালী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, বনজীবী পরিবারের সদস্য ও উপকূলীয় এলাকার বাসিন্দারা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০