বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিচারক হলেন নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক: দেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এই মুহুর্তে বেশ কিছু সিনেমা রয়েছে তার হাতে। পাশাপাশি সামলান সন্তান বীরকেও। একজন সফল নায়িকা ও আদর্শ মা হওয়ার চেষ্টায় বেশ ব্যস্তমুখর দিন কাটে বুবলীর।

নায়িকা এবার নতুন পরিচয়ে আসতে চলেছেন দর্শকের সামনে। এনটিভিতে আগামী ৪ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিট থেকে প্রচার শুরু হতে যাচ্ছে ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’। সারাদেশের ত্রিশজন বিউটি এক্সপার্টের মধ্যে এই প্রতিযোগিতা চলে। গ্র্যান্ড ফিনালেতে এসে মোট ছয়জন প্রতিযোগিতায় এসে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বুবলী। অভিনেত্রী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওতে এনটিভি’র নিজস্ব স্টুডিওতে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’র গ্র্যান্ড ফিনালে পর্বটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক বিউটিসিয়ান কানিজ আলমাস খান ও হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইশা খান।

নতুন এই পরিচয় নিয়ে বুবলী বলেন, ‘যে কোনো মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করাটা খুব চ্যালেঞ্জের। কারণ সেখানে যারা অংশ নেন সবাই মেধাবী। তাদের মধ্য থেকে চুলচেরা বিশ্লেষণ করে কাউকে বিজয়ী করা কঠিন। তবে এই দায়িত্বটা সম্মানেরও। আমি খুব এনজয় করেছি।’

আসছে বছরে আরও একটা সফল বছর কাটানোর প্রত্যাশায় বুবলী জানান, কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার। পাশাপাশি শোবিজ সংশ্লিষ্ট নানা কাজেও যুক্ত থাকবেন খবর পাঠিকা থেকে চিত্রনায়িকা হওয়া শবনম বুবলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০