বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ জানুয়ারি ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ পরিবারের ছয় সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা: রাজউকের প্লট জালিয়াতি

ডেস্ক রিপোর্ট: পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ শেখ পরিবারের ছয় সদস্য ও একাধিক রাজউক কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ জানুয়ারি) দুদক মহাপরিচালক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬ জনের নামে মামলা করেছে দুদক।

এর আগে গত ২৬ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। ওইদিন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, রাজনৈতিক বিবেচনায় সংবিধানের ১৩/এ ধারার ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় নিজ নামে, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।

তিনি আরও বলেন, পত্রিকার ক্লিপিংয়ে বর্ণিত অভিযোগসমূহ সুনির্দিষ্ট, তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত অপরাধ মর্মে প্রতীয়মান হওয়ায় বিষয়টি কমিশনের বিশেষ তদন্ত শাখা থেকে অনুসন্ধান করা সমীচীন মর্মে প্রতীয়মান হয়।
সূত্র: জাগোনিউ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!