মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেল।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের সুপারিঘাটা, খেড়ুয়াডাঙ্গা, সুকদেবপুর, নেহালপুর এলাকায় সুবিধাবঞ্চিত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মো: তৈয়েবুর রহমান (তুহিন), ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আব্দুস সামাদ, মাহমুদ হাসান বাবলু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আমিনুর রহমান বাবু, আব্দুল আলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন