বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ মে ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইমরানের বাড়িতে ৩০-৪০ ‘সন্ত্রাসী’, দুপুরের পর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমমন্ত্রী ইমরান খানের বাড়ি ঘিরে আবারও উত্তেজনা বাড়তে শুরু করেছে। লাহোরের জামান পার্কের বাড়িটি ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ। পিটিআই প্রধান দাবি করেছেন, তাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনেরও অভিযোগ করেছেন তিনি।

তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বলেছেন, ইমরান খানের বাড়ির ভেতরে ৩০ থেকে জন ‘সন্ত্রাসীকে’ লুকিয়ে রাখা হয়েছে। এরা গত সপ্তাহে পিটিআই প্রধানের গ্রেফতার পরবর্তী সহিংসতার সময় বিভিন্ন সামরিক স্থাপনায় হামলায় জড়িত।

কথিত এসব সন্ত্রাসীকে হস্তান্তর করতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। স্থানীয় সময় দুপুর ২টায় শেষ হবে এই ডেডলাইন। এরপরেই ইমরানের বাড়িটিতে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে জানানো হয়েছে, বিপুল সংখ্যক পুলিশ পিটিআই চেয়ারম্যানের জামান পার্কের বাড়িটি ঘিরে রেখেছে।

গত রাতে টিয়ারগ্যাস এবং ভারী যন্ত্রপাতি নিয়ে সজ্জিত কমপক্ষে দেড় হাজার পুলিশকে জামান পার্কের দিকে অগ্রসর হতে দেখা গেছে। তিনটি স্তরে তারা ইমরান খানের বাড়িটি ঘিরে রাখবে।

শুধু তা-ই নয়, এলিট পুলিশ কমান্ডো এবং অন্যান্য প্রশিক্ষিত কর্মীরা এই অভিযানে নেতৃত্ব দেবেন এবং সংঘর্ষের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেঞ্জার্সকে ‘হাই অ্যালার্ট’ অবস্থায় রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

২

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৩

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৪

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৫

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৬

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৭

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৮

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৯

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১০

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১১

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৩

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৪

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৫

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৬

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৮

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৯

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

২০