বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জানুয়ারি ২০২৫, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন: গণফোরাম

আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সারা দেশে চাঁদাবাজি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে। স্বৈর শাসকের ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২ এর সংবিধান ধ্বংস করার জন্য ৭১ এর পরাজিত শত্রুরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এই দেশ চলবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় ৭২ এর সংবিধানের আলোকে। ক্ষমতায় টিকে থাকার জন্য ফ্যাসিস্ট সরকার জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে সংবিধানে যা অন্তর্ভুক্ত করেছে সেগুলো সংস্কার করুন। জনগণের চাওয়া পাওয়া যদি আপনারা বুঝতে না পারেন, দেশের মানুষের দুঃখ কষ্ট যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মোহম্মাদ মিজানুর রহমান।

বৃহস্পতিবার সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হল রুমে গণফোরাম সাতক্ষীরা সদর উপজেলা শাখা ও সদর উপজেলা মহিলা গণফোরামের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা গণফোরামের আহবায়ক ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন, গণ ফোরাম কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলী নূর খান বাবুল।

বক্তব্য রাখেন গণফেরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ডা. মোঃ মুনছুর রহমান, গণফোরামের সহসভাপতি ডা. মিজানুর রহমান, সহ সভাপতি আছাদুজ্জামান লাল্টু, সহসভাপতি ও মহিলা গণফোরামের সভাপতি ফেরদৌসী খান ময়না, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা মহিলা গণফোরামের সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক এলিজা পারভিন, সাংগঠনিক সম্পাদক তানজিলা বেগম প্রমুখ।

সম্মেলন শেষে ডাক্তার জাহাঙ্গীর আলমকে সভাপতি, রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক ও মোঃ ফরিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিসিষ্টি সদর উপজেলা গণফোরাম ও পারভিন আক্তারকে সভাপতি, এলিজা পারভিনকে সাধারণ সম্পাদক ও তানজিলা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিসিষ্ট সদর উপজেলা গণফোরামের কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১০

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১১

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১২

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৩

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৪

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৬

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৭

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৮

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

১৯

তালা প্রেসক্লাবের সভা

২০
error: Content is protected !!