
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের মধ্যে তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। মামলার নম্বর ৫০/৯/২০২৪।
মন্তব্য করুন