বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ জানুয়ারি ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল ও বালুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে আলী আকবার (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। পৃথক ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালিকাপুর-বালিয়াডাংগা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবার কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুর রহমান ওরফে আসমত আলী (৩০) তার স্ত্রী শিরিনা পারভীনকে সাথে নিয়ে অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে শিক্ষা অফিসে যাওয়ার পথে কালিকাপুর একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে তারা (স্বামী-স্ত্রী) মারাত্মক আহত হন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিয়ে আব্দুর রহমানের নিকট আত্মীয় কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আলী আকবার দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে সড়কে ৫০০ মিটার এগুতেই বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আলী আকবর পেশায় ইটভাটা শ্রমিক।

এ ঘটনায় স্থানীয় জনতা বালুবাহী ট্রলি ও ট্রলি চালক আনিসুর রহমানকে আটকে রাখে। পরে স্থানীয়ভাবে আলাপ-আলোচনার মাধ্যমে এবং নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!