বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেডিকেলে চান্স পাওয়া জয় কর্মকারের পাশে দাঁড়ালেন শ্যামনগরের ইউএনও

বিলাল হোসেন: মেডিকেলে চান্স পাওয়া অসহায় জয় কর্মকারের পাশে দাঁড়ালেন শ্যামনগরের ইউএনও মোছাঃ রনী খাতুন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে গিয়ে জয় কর্মকারের সাথে দেখা করে মেডিকেলে ভর্তির জন্য তাকে আর্থিক সহায়তা করেন তিনি।

জয় কর্মকার হরিনগর গ্রামের অশোক কর্মকারের ছেলে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, জয়ের সফলতা ও মেধা আমাকে এখানে আসতে বাধ্য করেছে। জয় কর্মকার এই অঞ্চলের মানুষের জন্য গর্ব। সে আরো ভালো কিছু করবে, সেই দোয়া করি।

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু, হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, ইউপি সদস্য রেহানা খাতুন, সুন্দরবন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু তালেব প্রমুখ।

ঢাকা মেডিকেলে চান্স পাওয়া জয় কর্মকারের বাবা অশোক কর্মকার বলেন, আমি অন্যের দোকানে কাজ করে জয়কে লেখাপড়া করাচ্ছি। সে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ায় আমি গর্বিত। তার ভর্তি নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। উপজেলা প্রশাসন তার পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জয়ের মাধ্যমিক শিক্ষক মোঃ আব্দুল করিম বলেন, জয় কর্মকার অত্যন্ত মেধাবী। সে মেডিকেল অ্যাডমিশনে ১৪৮তম স্থান অধিকার করায় আমরা গর্ববোধ করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল পথচারীর, আহত ৩

দেবহাটায় গ্রামবাসীর ধাওয়ায় চুরি করা মালামাল ফেলে পালালো চোরেরা

জবি ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ

সাতক্ষীরার শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার ১৬ ছাত্রীর বাল্যবিবাহ, অভিভাবকদের তলব

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

ভুঁইফোড় সংবাদমাধ্যমের ফটোকার্ড ও অপপ্রচার রোধে আইনমন্ত্রীর সতর্কবার্তা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুন, প্রাণহানি বেড়ে ৭৭

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমবে তাপমাত্রা

১০

ইউপি ভোটের তারিখে আসছে পরিবর্তন

১১

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

১২

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২, ধ্বংসস্তূপে বহু শ্রমিক

১৩

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৪

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১৫

ইন্টার মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন আরও এক শিরোপা

১৬

স্থানীয় ভোট নিয়ে ইসির বৈঠক দুপুরে

১৭

ইরানের সঙ্গে সরাসরি কথা হচ্ছে, যুদ্ধ শেষের পথে: ট্রাম্প

১৮

রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৯

এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু, স্বচ্ছতা-জবাবদিহিতার নির্দেশ

২০
error: Content is protected !!