বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন বিএনপি নেতা মোতাহারের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহত হওয়ায় ছয়দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা মোতাহার হোসেন (৫৮)।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোতাহার হোসেন কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মরহুম শামছুর রহমান কারিকরের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন মোতাহার হোসেন। ওইদিন সন্ধ্যায় ফতেপুর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় এক বখাটে মোটরসাইকেল চালক দ্রুত গতিতে এসে মোতাহার হোসেনকে ধাক্কা দেয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শুক্রবার বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

মোতাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম বলেন, বিএনপির দুঃসময়ের কাণ্ডারী ছিলেন মোতাহার হোসেন। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারানোর ফলে যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!