বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিনাহলুদ-১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় উচ্চ ফলনশীল বিনাহলুদ-১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার আড়ংপাড়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।

বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্ভিদ দেহতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: বাবুল আকতার, তালা উপজেলা কৃষি অফিসার হাজেরা খাতুন, উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামান, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, বিনাহলুদ-১ স্থানীয় অন্যান্য জাতের তুলনায় অনেক বেশি ফলন দিতে সক্ষম। এই জাত চাষের মাধ্যমে কৃষক অধিকতর লাভবান হতে পারে।

ড. মো: বাবুল আকতার বলেন, সাথী ফসলের সাথে বিনাহলুদ-১ চাষ করে কৃষক একই অনেক লাভবান হচ্ছেন। এই জাত স্বল্প জায়গায় অধিক ফলানো সম্ভব।

কৃষক আমিনুর রহমান বলেন, বিনাহলুদ-১ চাষ করে আমি অন্যান্য স্থানীয় জাতির চেয়ে প্রায় দ্বিগুণ ফলন পেয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!