বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ ফেব্রুয়ারি ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলোর পথে যাচ্ছেন কারিনা, কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার এক মাস পার হয়েছে। অনেক প্রতিকূলতা পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন সাইফ-কারিনা দম্পতি। এরই নতুন সিনেমা ‘জুয়েল থিফ’র প্রচারে অংশ নিয়েছেন সাইফ। অন্যদিকে কারিনা সংসার দেখভালের পাশাপাশি নিজের পেশাতেও পুরোদমে মনোনিবেশ করেছেন।

সাইফের পরিবার ক্রমেই ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা করছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুটিংয়ে ফিরেছেন কারিনাও। কিছুদিন আগে তারা ছোট ছেলে জেহর জন্মদিনের অনুষ্ঠান করেছেন। এর মধ্যে কাপুর পরিবারে বিয়ে। বিয়েতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বামী সাইফকে ছাড়াই দেখা যায় কারিনাকে। বাড়ি ফিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এ নায়িকা।

১৬ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছে পাতৌদী পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা। স্বামী গুরুতর জখম। কী করে তাকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না কারিনা। সাইফের ভাষ্যমতে, অভিনেত্রী শেষে নাকি চিৎকার করে আশপাশের সবাইকে ডাকছিলেন। তারপর থেকে টানা সংবাদের শিরোনামে রয়েছে পাতৌদী পরিবার। যদিও সাইফ এখন অনেকটাই সুস্থ। এবার কারিনা ইনস্টাগ্রামে লিখলেন, ‘অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগোচ্ছি, সব খারাপ দূরে সরিয়ে আনন্দের দিকে এগোচ্ছি। ভালোবাসার উদযাপন করছি পরিবারের সঙ্গে।’

আলোর পথে যাচ্ছেন কারিনা, কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী

কারিনা এমনটা লেখার পর তার অনুরাগীরা ভাবছেন-কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী। কেউ কেউ বলেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনা কাটিয়ে উঠছেন কারিনা। সেই তাই অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রার কথা বুঝিয়েছেন এ অভিনেত্রী।’

এই পোস্টের সঙ্গেই নিজের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন কারিনা। বুধবার রাতে ইনস্টাগ্রামে জমকালো সাজে নিজের ফটোশুটের কয়েকটি ছবি ভাগ করে নেন তিনি। ছবিতে তার চিরচেনা আত্মবিশ্বাসের ছাপ রয়েছে। সেই সঙ্গে নজরকাড়া গ্ল্যামার। কারিনা লিখেছেন, ‘ভালোবাসা সব জয় করে নিতে পারে।’ এরপর অনুরাগীরাও তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!