বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে দগ্ধ কনস্টেবল সোহাগের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিদ্যুতা‌য়িত হ‌য়ে দগ্ধ পুলিশ কনস্টেবল সোহাগ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারী বিভাগের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তি‌নি।

কনস্টেবল সোহাগ আলী চুয়াডাঙ্গা জেলা সদরের ঝিনাইদহ বাসস্টান্ড পাড়ার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও প্রয়াত মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে। তি‌নি সাতক্ষীরা সদর থানায় কর্মরত ছি‌লেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাফুজ আলম জানান, গত ১৮ ফেব্রুয়ারি ভোর রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় কনস্টেবল সোহাগ নিজেই হাসপাতালে আসেন। তখন তার জামা-প্যান্ট থেকে পোড়ার গন্ধ বের হচ্ছিল এবং তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ ছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, সোহাগের পোশাকে আগুন লেগে গিয়েছিল, যা বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়ার কারণেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ১৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য থানা থেকে বের হয়েছিলেন সোহাগ। প‌রে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভ‌র্তি হন তি‌নি।

সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা পুলিশ লাইনসের পেছনের গলি রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি দগ্ধ হন। তার মরদেহ চুয়াডাঙ্গার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে এবং সাতক্ষীরা থেকে কয়েকজন পুলিশ সদস্য সেখানে গেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!