বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমন ‘সো-কল্ড’ বাবা দরকার নাই: রাজের উদ্দেশে পরীমণি

বিনোদন ডেস্ক | পর্দার পাশাপাশি বাস্তব জীবনের নানা বিষয়ে আলোচনা-সমালোচনা থাকলেও, নিজেকে তিনি প্রমাণ করেছেন এক সংগ্রামী নারী এবং দায়িত্ববান মায়ের ভূমিকায়। বিচ্ছেদের পর একাই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর দেখভাল করছেন তিনি।

তবে মাঝেমধ্যেই সাবেক স্বামী চিত্রনায়ক শরীফুল রাজের দিকে অভিযোগের আঙুল তুলেন তিনি। এবারও তেমনই ইঙ্গিত মিলল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক আবেগঘন ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, রাত জাগা আর নির্ঘুম রাত এক নয়, সোনা! মা হয়ে দেখো শুধু। সন্তানের গায়ে একটি মশার কামড়ও নিতে পারবে না, আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর হলে মায়ের যেন দম বন্ধ হয়ে আসে। একা মা হয়ে এই পরিস্থিতি সামলানো কতটা কঠিন, তা কেবলমাত্র মা-ই বুঝতে পারেন।

গেল বছরের শেষ দিকে শরীফুল রাজকে দেখা গিয়েছিল সন্তান রাজ্যকে নিয়ে ঘুরে বেড়াতে। সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল বাবা-ছেলের খুনসুটি। সে বিষয়টির ইঙ্গিত দিয়ে পরীমণি লেখেন, রাত জেগে নেটফ্লিক্স দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, পার্টি, লং ড্রাইভ বা ফেসবুক স্ক্রলে সময় কাটানো হয়তো অনেকের কাছে উপভোগ্য। কিন্তু দায়িত্বের বেড়াজালে আবদ্ধ জীবন অনেকের কাছে অসহনীয় ঠেকে। কার কাছে? তাদের কাছে, যারা সুযোগ বুঝে সন্তানের সঙ্গে কয়েক সেকেন্ডের ভিডিও রেকর্ড করে মিথ্যা আবেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মাতৃত্বের সংগ্রাম নিয়ে পরীমণি লেখেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে। যারা প্রকৃত বাবা, তারা সন্তানের জন্য সব করেন, সব আগলে রাখেন। কিন্তু আমার সন্তানের জন্য এমন ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই। এতদিনে এটা প্রমাণিত হয়েছে।

পোস্টের শেষে পরীমণি স্পষ্টভাবে জানান, আমি আমার সন্তানের মা-বাবা, কারণ সে সেটাই বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বোঝানোর মতো তোমার জীবনে আর কিছুই নেই। আমি সব মাফ করলেও, আজীবন আমার এই ঘৃণার মধ্যে তোমাকে বাঁচতে হবে। মরে গেলে তো মরেই যেতে, হাসপাতালে আপডেট যায় তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন?

বলে রাখা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন শরীফুল রাজ-পরীমণি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই তারকা দম্পতির ঘর আলো করে আসে সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। এর এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শামীমের ‘৩৬০ ডিগ্রি ব্যাটিং’ দেখে অবাক কিউই ব্যাটার

বুড়িগোয়ালিনীতে আইনগত সহায়তা দিবস পালিত

পাইকগাছায় আইনগত সহায়তা দিবস পালিত

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

১০

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

১১

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

১২

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

১৩

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১৪

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

১৫

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১৬

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১৭

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১৮

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৯

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705