বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন শাকিলা পারভীন, পাত্র কে

বিনোদন ডেস্ক: বিয়ে করেছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। ফেসবুক আইডিতে ছবি পোস্ট করে নিজেই জানালেন সুখবর। বিয়ের তিনটি ছবি পোস্ট করে শাকিলা আরবি ও ইংরেজি ভাষায় একটি লাইন লিখেছেন, যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি’।

তার স্বামীর নাম আরবিন খান সোহান। তিনি পেশায় বিমান বাংলাদেশ’র কেবিন ক্রু।

গত ২৩ ফেব্রুয়ারি শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজম্যান্ট হবার কথা ছিলো। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার কথামতো সেদিনই আকদ সম্পন্ন হয়। শাকিলা জানান, আরবিন সোহানের সঙ্গে তহার পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দু’জন দু’জনকে জানতেন, চিনতেন। সেইসূত্রে প্রেম।

ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পেরে আনন্দিত শাকিলা। সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুখে দুঃখে একসঙ্গে দুজনে জীবনটা কাটিয়ে দিতে পারেন।

শাকিলা পারভিন ১৯৯৫ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার ডাকনাম মুক্তি। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় ও মডেলিং নিয়ে ব্যস্ত। শাকিলা পারভিন বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করে জনপ্রিত অর্জন করেছেন।

শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচনায় আসেন ‘তোর মন পাড়ায়’ গানটিতে মডেল হয়ে। এরপর আরো বহু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি।

সর্বশেষ তার অভিনীত আলোচিত নাটক ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অনবদ্য অভিনয় করেছেন। ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ১১ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!