বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপির সমাবেশ: প্রভুদের খুশি করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় ছিল হাসিনা

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা বিদেশি প্রভুদের খুশি করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নিতাই রায় চৌধুরী বলেন, এই দেশের উপর জগদ্দল পাথরের মতো, হিমালয়ের মতো যে ভয়ংকর ফ্যাসিবাদী শক্তি চেপে বসেছিল। সেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমাদের পার্টি, আমরা দীর্ঘ ১৭ বছর যাবত লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের হাজার হাজার ভাই গুম হয়েছে, মিথ্যা মামলায় আমাদের নেত্রী খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, তারেক রহমান দেশে ফিরতে পারেন নাই। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ২৪-এ শেখ হাসিনা পালিয়েছে, ৭১-এ শেখ মুজিবুর রহমান পালিয়েছিল। আওয়ামী লীগ এদেশে মুক্তিযুদ্ধ করেনি, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ। গত ১৬ বছর তারা এই গণযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। তারা রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনা বিদেশি প্রভুদের খুশি করতে, তাদের তাবেদারী করতে, তাদের পুতুল হিসেবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিল।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের কথা বলছে। বিএনপি ক্ষমতার জন্য নয়, বিএনপি জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন চাই। আমরা সরকারকে বোঝাতে চাই আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমরা চাই আপনারা সফল হন। আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করবো। কিন্তু একটি কথা, পার্লামেন্ট ছাড়া আপনারা কোন সংস্কার করলে কার্যকর করতে পারবেন না। তাই স্থানীয় নির্বাচনের আগে যতদ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দিন। এজন্য প্রয়োজনে বিএনপির সাথে বসুন। সব রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করুন।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে এখনো ষড়যন্ত্র করছে। যদিও সেই ষড়যন্ত্র কার্যকর হবে না। তাই আগে জাতীয় নির্বাচন দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন।

জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও ডা. মোঃ শহিদুল আলম, জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতী, আবুল হাসান হাদী, ড. মোঃ মনিরুজ্জামান ও আকতারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন মিন্টু, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড় প্রমুখ।

এর আগে জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের ভীড়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

তালা প্রেসক্লাবের সভা

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১০

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১১

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১২

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১৩

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

১৪

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

১৫

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

১৬

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

১৭

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

১৮

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

১৯

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!