বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৩ মার্চ ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাকিস্তানে গাড়িতে এলোপাতাড়ি গুলি, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। রোববার (২ মার্চ) মিয়ানা চাক ডিঙ্গা এলাকায় একদল অজ্ঞাত হামলাকারী মোটরসাইকেলে এসে একটি গাড়িতে গুলিবর্ষণ করে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা কাজ করেছে। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—তারা হলেন জাহিদ নাজিম (৩০), মুাবাশির (২৬), জুনাইর (৩০), জাভেদ ইকবাল (৩৩) ও রুখসার (৩৫)। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

হামলার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহগুলো হাসপাতালে নিয়ে যান। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং অপরাধীদের গ্রেফতারে তল্লাশি অভিযান শুরু করেছে।

পাঞ্জাব পুলিশের মুখপাত্র জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ ঘটনার প্রতিবেদন চেয়ে আঞ্চলিক পুলিশ কর্মকর্তাকে (আরপিও) নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে।

পাকিস্তানে ব্যক্তিগত শত্রুতা ও উপজাতিগত সহিংসতার জেরে গুলিবর্ষণের ঘটনা নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থার দুর্বলতা ও বিচারে দুর্বল প্রসিকিউশনের ফলে দোষীরা মুক্তি পেয়ে যাওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

এর আগে, গত জানুয়ারিতে করাচির তারিক রোডের কহকশান ভবনে গুলিতে নিহত হয়েছিলেন পৌর সংস্থার এক কর্মচারী।

সূত্র: জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুল্যা ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতা-কর্মী গ্রেফতার

মিরপুরে আর্জেন্টিনার ৪০ ফুট দৈর্ঘ্যের জার্সিতে গিনেস রেকর্ডের স্বপ্ন

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি মমিনুর রহমান মুকুল

কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

সাতক্ষীরার গ্রাহকরা দৈ‌নিক ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ী হ‌লে বছ‌রে বাঁচবে ৩০৪ কোটি টাকা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

বিসিএস ভাইভায় ২০০ নম্বর নয়, ১০০-ই বহাল থাকছে: সংসদে প্রতিমন্ত্রী

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

১০

সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন

১১

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১২

মা হতে চলেছেন সামান্থা

১৩

গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীকে বিয়ের কথা অস্বীকার করলেন ববি

১৪

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১৫

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৬

১৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৮

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৯

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

২০
error: Content is protected !!