বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুন ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

ডেস্ক রিপোর্ট: একটি টেস্ট এবং সাদা বলের সিরিজ খেলতে আজ রোববার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। দুপুর দুইটার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত-তাইজুল ইসলামরা। সবমিলিয়ে ১৫ সদস্যের বহর রয়েছে এই ফ্লাইটে।

এবাদত হোসেন, সাদমান ইসলামরাও রয়েছেন এই বহরে। এই ১৫ জন ছাড়াও দলের বাকি সদস্যরা যোগ দেবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর।

এর আগে গেল বৃৃহস্পতিবার টেস্টের জন্য দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক।

এই সিরিজে বিশ্রামে থাকবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। ফিরেছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

বিসিএস ভাইভায় ২০০ নম্বর নয়, ১০০-ই বহাল থাকছে: সংসদে প্রতিমন্ত্রী

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

মা হতে চলেছেন সামান্থা

গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীকে বিয়ের কথা অস্বীকার করলেন ববি

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১২

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব বাবা দিবস আজ

১৫

আজ বছরের দীর্ঘতম দিন, উত্তর গোলার্ধে আলোয় ভাসছে পৃথিবী

১৬

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

১৭

ব্রাজিলের ৬০ বছর পুরোনো রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

১৮

অবিশ্বাস্য গোলকিপিংয়ে ড্র করল কুরাসাও

১৯

ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু

২০
error: Content is protected !!