বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুন ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিসিএস ভাইভায় ২০০ নম্বর নয়, ১০০-ই বহাল থাকছে: সংসদে প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার (ভাইভা) মোট নম্বর ২০০-এর পরিবর্তে ১০০ নম্বরই বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

আজ রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গতিশীল, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ভাইভার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল রাখা হয়েছে।

তিনি সংসদকে আরও অবহিত করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বরে প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়মটি কার্যকর করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী ভাইভার এই নম্বর পরিমার্জন করা হয়। বর্তমানে চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আরও জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটি মূলত ২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল।

সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সকল বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। এর ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার গ্রাহকরা দৈ‌নিক ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ী হ‌লে বছ‌রে বাঁচবে ৩০৪ কোটি টাকা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

বিসিএস ভাইভায় ২০০ নম্বর নয়, ১০০-ই বহাল থাকছে: সংসদে প্রতিমন্ত্রী

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

মা হতে চলেছেন সামান্থা

গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীকে বিয়ের কথা অস্বীকার করলেন ববি

১০

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১১

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৬

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৪

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৫

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

১৬

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৭

বিশ্ব বাবা দিবস আজ

১৮

আজ বছরের দীর্ঘতম দিন, উত্তর গোলার্ধে আলোয় ভাসছে পৃথিবী

১৯

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

২০
error: Content is protected !!