বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

ডেস্ক রিপোর্ট: আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির রেকর্ডগড়া হ্যাটট্রিকে ৩–০ ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। ম্যাচের আগে শেষ অনুশীলন ছিল ‘ক্লোজডোর’, আর সেখান থেকেই মিলেছে শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত।

ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। অনুশীলনে সবচেয়ে বেশি নজর ছিল ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলের ফিটনেসের দিকে। সতীর্থদের সঙ্গে পুরো সেশনেই অংশ নিলেও হ্যামস্ট্রিংয়ের সামান্য সমস্যার কারণে তাকে ঝুঁকিতে না রেখে বেঞ্চে রাখার সম্ভাবনাই বেশি।

মন্টিয়েলের জায়গায় ডান প্রান্তে নাহুয়েল মোলিনা শুরুর একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তন না হলেও দুই-তিনটি জায়গায় রদবদল হতে পারে লিওনেল স্কালোনির পরিকল্পনায়।

আক্রমণভাগে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। থিয়েগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে। গঞ্জালেসের গতি ও খালি জায়গা কাজে লাগানোর ক্ষমতাকে অস্ট্রিয়ার মতো উচ্চ প্রেসিং দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

আরেকটি পরিবর্তন হতে পারে স্ট্রাইকার পজিশনে। হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন। চোট কাটিয়ে আগের ম্যাচে তিনি বদলি হিসেবে খেলেছিলেন, আর এবার তাকে শুরু থেকেই সুযোগ দেওয়া হতে পারে।

অনুশীলনে মন্টিয়েলকে পুরো সেশন জুড়েই বুট পরে দেখা গেছে। শুক্রবারের অনুশীলনে তিনি প্রথম অংশে দলের সঙ্গে থাকলেও পরে আলাদা কাজ করেন। চোট গুরুতর না হলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে আছে কোচিং স্টাফ। তিনি স্কোয়াডে থাকলেও ম্যাচে সীমিত সময় খেলার সম্ভাবনা রয়েছে।

প্রথম ম্যাচের প্রায় একই রকম একটি একাদশই আবারও দেখা যেতে পারে। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা দায়িত্বে থাকবেন।

মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলবেন বলে ধারণা করা হচ্ছে। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসি থাকবেন নিশ্চিতভাবেই।

সব মিলিয়ে বড় কোনো ঝাঁকুনি না দিয়ে আর্জেন্টিনা হয়তো কয়েকটি জায়গায় কৌশলগত পরিবর্তন এনে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে—যেখানে গতি, চাপ সামলানো এবং কাউন্টার অ্যাটাকই হতে পারে মূল ফ্যাক্টর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বিশ্ব বাবা দিবস আজ

আজ বছরের দীর্ঘতম দিন, উত্তর গোলার্ধে আলোয় ভাসছে পৃথিবী

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

ব্রাজিলের ৬০ বছর পুরোনো রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

অবিশ্বাস্য গোলকিপিংয়ে ড্র করল কুরাসাও

ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু

তালায় পরিবেশ ব্যবস্থাপনায় যুব সম্পৃক্ততায় সমাবেশ

শেষ মুহূর্তের নাটকীয় জয়ে নকআউটে জার্মানি

১০

নেদারল্যান্ডসের গোল উৎসবে বিধ্বস্ত সুইডেন

১১

পাকিস্তানকে হারালো টাইগ্রেসরা

১২

কালিগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারীকে পুলিশে সোপর্দ

১৩

কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী পালন

১৪

সাংবাদিক কাজী নাসির ও মুন্নার সুস্থতা কামনা

১৫

খাদ্য সহায়তা নিয়ে অসহায় বৃদ্ধের পাশে স্বপ্নসিঁড়ি

১৬

দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি

১৭

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

১৮

কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলাম

১৯

নতুন নিয়মে যেভাবে নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ ৩২ দল

২০
error: Content is protected !!