বাংলাদেশ, রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২১ জুন ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: মিরপুরে ওয়ানডে সিরিজে যে বাংলাদেশকে দেখা গিয়েছিল আত্মবিশ্বাসী ও আগ্রাসী, চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে সেই দলটিই যেন হারিয়ে ফেলল নিজেদের ছন্দ।

ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দারুণ বার্তা দেওয়া বাংলাদেশ কুড়ি ওভারের ক্রিকেটে এসে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হতাশ করল।

দলীয় ব্যর্থতায় শেষ পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।
রোববার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০৯ রানে থামিয়ে দেয় অস্ট্রেলিয়া।

জবাবে ১১তম ওভারের শেষ বলে রিশাদকে বিশাল ছক্কা মেরে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। আর তাতেই ৫৪ বল আগে ৭ উইকেটের জয় নিশ্চিত করে ফেলে সফরকারীরা।
বাংলাদেশকে ১০৯ রানে থামিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। শরিফুল ইসলামের প্রথম ওভার থেকে জশ ইংলিস ও মিচেল মার্শ তুলে নেন ১৭ রান।

দ্বিতীয় ওভারে নাসুম আহমেদ কিছুটা রানের গতি থামান। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। প্রথম ৬ ওভারে অজিরা ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৫৪ রান। ষষ্ঠ ওভারে ইংলিসকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন নাসুম।
ওয়ানডে সিরিজে যে নাহিদ রানার গতির সামনে অস্বস্তিতে ছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা, টি-টোয়েন্টিতে সেই নাহিদকেই বাগে পেয়ে যান কুপার কনোলি ও মিচেল মার্শ। তার প্রথম ওভার থেকেই নেন ২০ রান। বাংলাদেশের কোনো বোলারই অস্ট্রেলিয়ার রানের গতি থামাতে পারেননি।

শেষ পর্যন্ত ১১তম ওভারের শেষ বলে টিম ডেভিড বিশাল এক ছক্কা মেরে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। তাতেই ৩ উইকেট হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

অজি ব্যাটারদের মধ্যে সবচেয়ে আগ্রাসী ছিলেন মার্শ। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় অস্ট্রেলিয়া অধিনায়ক খেলেন ৬০ রানের ঝড়ো ইনিংস। এছাড়া কনোলি ১৭ ও ইংলিস ১৫ রান করে আউট হন। ডেভিড ৩ বলে ২ ছক্কায় ১২ এবং ম্যাথিউ রেনশ ৬ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি ছিল না বাংলাদেশের। তারপরও বোলারদের বোলিং ছিল অনেকটাই নখদন্তহীন। শরিফুল, নাসুম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা তাসকিন আহমেদ ২ ওভারে খরচ করেন ২৭ রান। কোনো উইকেটের দেখা পাননি তিনি।

এদিন তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিক বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

ইনিংসের দ্বিতীয় ওভারে স্পেনসার জনসনের অফ স্টাম্পের বাইরে লেংথ বল পেয়ে সাইফ হাসান জোরে ড্রাইভ করেন। বল সোজা বোলারের দিকে ফিরে যায়, জনসনের হাতে হালকা স্পর্শ লেগে তা স্টাম্পে আঘাত করে।

প্রথমে মনে হয়েছিল তানজিদ সময়মতো ক্রিজে পৌঁছে গেছেন। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাট লাইন ছোঁয়ার আগেই স্টাম্প ভেঙে গেছে। দুর্ভাগ্যজনক রানআউটে ফিরতে হয় তানজিদকে।

এরপর একই ওভারের পঞ্চম বলে স্লো ডেলিভারি করেন জনসন। তার ধীরগতির অফ স্টাম্পের বাইরের ফুল লেংথের বলকে বড় শট খেলতে চেয়েছিলেন সাইফ। তবে টাইমিং ঠিক হয়নি। মিড অফে মিচেল মার্শ সহজ ক্যাচ নিয়ে সাইফকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন।

এই দুই উইকেট পতনের পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখেছেন তাওহীদ।

নুরুল হাসানের সঙ্গে ২৩, রিশাদের সঙ্গে ২৬, শরীফুলের সঙ্গে ২১ এবং নবম উইকেটে তাসকিনের সঙ্গে অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে স্কোরবোর্ডে ১০৯ রান তুলতে পারেন তাওহীদ। ১০৯ রানের মধ্যে তাওহীদ নিজেই খেলেছেন অপরাজিত ৬১ রানের ইনিংস। ৫১ বলে ৩ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংস সাজান এই মিডল অর্ডার ব্যাটার।

বাকি ব্যাটারদের মধ্যে কেবল রিশাদই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। তিনি ১৪ বলে করেন ১৬ রান। অতিরিক্ত খাত থেকে ১০ রান না এলে বাংলাদেশের স্কোর ১০০ রানের নিচেই থাকত।

অনেক দিন পর সুযোগ পাওয়া নুরুল হাসান সোহান ব্যর্থ হয়েছেন। ৮ বলে ৬ রান করেছেন তিনি। এই সিরিজে পুরোপুরি ব্যর্থ হার্ডহিটার ব্যাটার শামীম হোসেন। তিন ম্যাচে তার রান ১, ৭ ও ০। আজ ৬ বলে শূন্য রানে আউট হয়েছেন তিনি।

সব মিলিয়ে ব্যাটারদের ব্যর্থতার পর তাওহীদের দৃঢ়তায় কোনো রকমে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান করতে পেরেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। বাঁহাতি স্পিনার নিখিল চৌধুরি নেন একটি উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

বিসিএস ভাইভায় ২০০ নম্বর নয়, ১০০-ই বহাল থাকছে: সংসদে প্রতিমন্ত্রী

জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়লেন শান্ত-তাইজুলরা

সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

মা হতে চলেছেন সামান্থা

গ্রেপ্তার হওয়া সেই ব্যবসায়ীকে বিয়ের কথা অস্বীকার করলেন ববি

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে অস্ট্রেলিয়াকে ১১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১২

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

১৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব বাবা দিবস আজ

১৫

আজ বছরের দীর্ঘতম দিন, উত্তর গোলার্ধে আলোয় ভাসছে পৃথিবী

১৬

কাল মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

১৭

ব্রাজিলের ৬০ বছর পুরোনো রেকর্ড ভাঙল নেদারল্যান্ডস

১৮

অবিশ্বাস্য গোলকিপিংয়ে ড্র করল কুরাসাও

১৯

ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু

২০
error: Content is protected !!