বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২১ জুন ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

ডেস্ক রিপোর্ট: সমালোচনা আর বিতর্ককে পেছনে ফেলে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস লিখলেন ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী। ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করে গড়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম অর্ধশতকের বিশ্বরেকর্ড। ভেঙে দিয়েছেন ২১ বছর ধরে অক্ষত থাকা এক কীর্তি।

মাত্র কয়েক দিন আগেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কেননা শ্রীলঙ্কায় ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশামতো বড় ইনিংস খেলতে পারেননি।

এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ওভারে হারের পর মাঠে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়েও জড়িয়ে পড়েন। তবে সব আলোচনা ছাপিয়ে আবারও ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব।
১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী
বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রীতিমতো তাণ্ডব চালিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ভেঙে দিয়েছেন ২১ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড।
১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী
জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

এর আগে ২০০৫ সালে শ্রীলঙ্কার কৌশাল্য উইরারত্নে ১২ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন।

ফাইনালে বৈভব সূর্যবংশী থেমেছেন ২৯ বলে ৯৪ রানে। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকলেও তাঁর বিধ্বংসী ব্যাটিং প্রতিপক্ষকে পুরোপুরি ম্যাচের বাইরে ছুড়ে দেয়। গত এক মাসে এটি চতুর্থবারের মতো সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থেমে যায় তাঁর ইনিংস। ইনিংসে ছিল ১০টি চার এবং ৮টি ছক্কার মার।

বয়সভিত্তিক ক্রিকেটে নিজের পারফরম্যান্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এত অল্প বয়সে দারুণ সব বোলিং আক্রমণের বিপক্ষে এভাবে দাপট দেখিয়ে খেলার কারণে তিনি ভারতের সবচেয়ে আলোচিত প্রতিভাদের একজন হয়ে উঠেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০