বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ মার্চ ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ মার্চ) খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে বক্তারা বলেন, বুড়িগোয়ালিনীর অন্তত তিনটি পয়েন্টে জাইকার অর্থায়নে যেনতেনভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। অজ্ঞাত কারণে প্রকল্প সংক্রান্ত কোনো তথ্যও প্রকাশ করছে না পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টরা। কাজ করা হচ্ছে পানি উন্নয়ন বোডের কর্মকর্তা-কর্মচারীদের ইচ্ছেমত। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো সমন্বয়ও নেই। বক্তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ইউপি সদস্য মুকুন্দ পাইক, ইউপি সদস্য বিকাশ মুন্ডল, স্থানীয় জনগোষ্ঠীর শেফালি বেগম, সিডিও’র মো. হাফিজ, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশ কর্মী মো. ফজলুল হক, স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।

মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০