বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৫, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুন ধর্ষণ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় গণ প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: সারাদেশে খুন, ধর্ষণ, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও গণ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এতে অংশগ্রহণকারীরা দেশে সম্প্রতি ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যাকা-ের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান।

মানববন্ধনে ৫ দফা দাবি পেশ করা হয়। এগুলো হলো- শিশু আছিয়াসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপূরণ প্রদানসহ পুর্নবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে; নারী ও শিশু ধর্ষণের বিচার সংক্রান্ত আইন সংশোধন করে দ্রুততম সময়ের মধ্যে বিচার ও তার শাস্তি নিশ্চিতকরণ, নারীর চলাফেরা, বাক-স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশু বিবাহ রোধে প্রচলিত আইনের যুগ-উপযোগী সংস্কার ও বাস্তবায়ন; সকল পরিবহনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত এবং পরিবহন শ্রমিকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে।

মানবধিকার কর্মী মাধব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যাপক পবিত্র মোহন দাশ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদ্যসচিব আলী নুর খান বাবুল, আঃ সামাদ, মফিজুল ইসলাম, কওসার আলী, নাগরিক নেতা আদিত্য মল্লিক, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, উন্নয়ন কর্মী গাজী মাহিদা মিজান, সাংবাদিক রঘুনাথ খাঁ, সুবর্ন নাগরিক শিহাব, কর্ণ বিশ্বাস, যুব নেতা আরিফুল ইসলাম, মুনসুর রহমান প্রমুখ।

সম্মিলিত নাগরিক সমাজের এই প্রতিবাদ কর্মসূচিতে মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র-আসক, স্বদেশ, বারসিক, সুশীলন, উত্তরণ, এডাব, এইচআরডিএফ, সিএসওএইচআরডি কোয়ালিশন, সিডো, ক্রিসেন্ট, এইচআডি নেটওয়ার্ক, সৃজনী, হেড, বাংলাদেশ মহিলা পরিষদ, সনাক ইয়েসগ্রুপ, ব্রেকিংদ্য সাইলেন্স, দি হাঙ্গার প্রজেক্ট, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, রূপান্তর সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, সমাজকর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নির্যাতিত নারীদের প্রতিনিধিরা অংশ নেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০