
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরার তিন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সাতক্ষীরা পৌরসভার হল রুমে রূপান্তর আয়োজিত আলোচনা সভায় তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
এদের মধ্যে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনে সাতক্ষীরা পৌরসভার নাহিদাল আরজিন, শ্রেষ্ঠ জয়িতা হিসেবে তালা উপজেলার স্বর্ণলতা পাল এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনে প্রিয়াংকা বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাশরুবা ফেরদৌস।
সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক প্রমুখ।

মন্তব্য করুন