বাংলাদেশ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৪ মার্চ ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদেশে পাঠানোর নামে প্রতারণা, ৯ যুবকের অর্ধকোটি টাকা খোয়া

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ওয়ার্কিং ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে ৯ যুবক ও তাদের পরিবারের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। অর্থ হাতিয়ে নেয়ার কয়েক মাস অতিবাহিত হলেও কেবলমাত্র আশ্বাস ছাড়া কিছুই জোটেনি প্রতারিত যুবকদের ভাগ্যে। আর হাতিয়ে নেয়া অর্থে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন প্রতারক চক্রের সদস্যরা, টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগী পরিবারগুলোর কপালে জুটছে অত্যাচার ও হুমকি। এতে সহায় সম্বল খুঁইয়ে বিভিন্ন মহলের দারস্থ হয়েও টাকা ফেরত না পাওয়ায় সম্প্রতি ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছেন প্রতারিত যুবক ও তাদের পরিবারগুলো।

প্রতারিতদের মধ্যে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাংবেড়িয়া গ্রামের ধীরেন্দ্র নাথ বরের ছেলে প্রশান্ত কুমার বর বলেন, কয়েকমাস আগে সাংবেড়িয়া গ্রামের বাসিন্দা রুপা মন্ডল (৩০), তার স্বামী পরিচয়দানকারী যশোরের জনৈক আবির শেখ (৩৯) আমাদের গ্রামের শিক্ষিত বেকার যুবকদের তুরস্কসহ বিভিন্ন দেশে নিশ্চয়তার সাথে ওয়ার্কিং ভিসায় কাজের জন্য পাঠাতে পারবে বলে আশ্বস্ত করেন। প্রতারকদ্বয় আমাদের গ্রামের সহজ-সরল মানুষের বিশ্বাস অর্জনের জন্য প্রতারণার অংশ হিসেবে তাদের চক্রের অপর দুই সদস্য আমাদের গ্রামের বাসিন্দা মন্ডলের ছেলে বিজন মন্ডল (২০) ও একই গ্রামের স্বপন মাখালের ছেলে শম্ভু মাখাল (২০) তুরস্কে পাঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে আত্মগোপনে রেখে দেয় এবং তাদের দুজনকে মোটা বেতনের চাকরিতে তুরস্কে নিযুক্ত করা হয়েছে মর্মে আমাদের সামনে নাটক মঞ্চস্থ করে।

প্রশান্ত কুমার বর আরও বলেন, বিজন ও শম্ভু নামের ওই চক্রের দুজনকে তুরস্কে নিয়ে ভালো বেতনের চাকরিতে নিযুক্ত করার মিথ্যা নাটক মঞ্চস্থ করার ফলে প্রতারকদ্বয়ের প্রতি আমাদের বিশ্বাস গড়ে ওঠে। কিছুদিন পর আমি আমার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য ১০ লাখ টাকা সহ পর্যায়ক্রমে আমাদের গ্রামের মহাদেব মন্ডলের ছেলে কার্তিক মন্ডল ৫ লাখ টাকা, মোহন ভুঁইয়ার ছেলে বিকাশ ভুঁইয়া ১০ লাখ টাকা, নিরান ভুঁইয়ার ছেলে সুজন ভুঁইয়া ৫ লাখ টাকা, পাঁচু ভুঁইয়ার ছেলে লক্ষণ ভুঁইয়া ১০ লাখ টাকা, জোহর আলীর ছেলে ইয়াছিন আলী ৩ লাখ টাকা, নিতাই ঘুঘুর ছেলে মহন্ত ঘুঘু ৫ লাখ টাকা, সাবু গাজীর ছেলে মাসুম গাজী ২ লাখ ৭০ হাজার টাকা সহ গ্রামের অনেকেই প্রতারক রুপা মন্ডলে ও তার স্বামী পরিচয়দানকারী আবীর শেখের হাতে জমিজমা বিক্রি করে শেষ সম্বলটুকু তুলে দেই।

কিন্তু তারপর থেকেই প্রতারকদ্বয় আমাদের সন্তানদের বিদেশে না নিয়ে একের পর এক তালবাহানা করতে থাকে। গত ৪ মার্চ তুরস্কে থাকা ওই চক্রের সদস্য শম্ভু মাখালকে সাতক্ষীরা শহরে ঘুরতে দেখে আমরা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করি। সেসময় শম্ভ জানায় তার ও বিজন মন্ডলের তুরস্কে যাওয়াটাও প্রতারক রুপা মন্ডল এবং তার স্বামী পরিচয়দানকারী আবীর শেখের প্রতারণার নাটকের অংশ ছিল। এরপর আমরা প্রতারণার বিষয়টি বুঝতে পারি এবং তাদের কাছে টাকা ফেরত চাই। এতে করে প্রতারক চক্রটি আমাদের একের পর এক তালবাহানা ও হুমকি দেয়া অব্যাহত রেখেছে। বর্তমানে আমরা তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে প্রতারক রূপা মন্ডল ও তার স্বামী পরিচয়দানকারী আবীর শেখের মোবাইলে একাধিকবার কল দিলেও তারা ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারারুদ্ধ সাংবাদিকদের মুক্তি দিতে সরকারের প্রতি সিপিজে’র আহ্বান

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের

শ্যামনগরের নান্টু ৩০ হাজার পিস ইয়াবাসহ ফরিদপুরে আটক

সাতক্ষীরায় মুখমণ্ডল ও মাথা থেতলে নারীকে হত্যা!

যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান

তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে ঘটাবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়ালডাঙ্গা বাজার রক্ষা বাঁধে ফের ভাঙন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ৩ দিন যাতায়াত বন্ধ

মাত্র ৩ লাখ টাকার জন্য হচ্ছে না শিশু আসমার অপারেশন

১০

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা!

১১

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে গনেশপুর ও ভদ্রখালি চ্যাম্পিয়ন

১২

শ্যামনগরে পতিত জমিতে ভুট্টা ও লবণ সহনশীল ধান চাষে নতুন সম্ভাবনা

১৩

পাইকগাছায় লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে মানববন্ধন

১৪

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

১৫

আশাশুনিতে ১০ হাজার বিঘা জমিতে লোনাপানি উত্তোলন, পরিবেশ বিপর্যয়ের শংকা

১৬

সতর্কবার্তা : সন্ধ্যার পর ১৬ জেলায় কালবৈশাখীর শঙ্কা

১৭

কয়রায় বাজারের জায়গা দখলের ষড়যন্ত্র, ব্যবসায়ীদের মানববন্ধন

১৮

জিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বােধনে সোমবার যশোরে আসছেন তারেক রহমান

১৯

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705