বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভয়ংকর রূপে ফিরছেন অ্যালেন স্বপন!

বিনোদন ডেস্ক: ‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’– আলোচিত এ সংলাপটি মনে আছে নিশ্চয়ই! ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে নাসিরুদ্দিন খানের ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি তখন আলাদা করে মন কাড়ে দর্শকের; যার নেপথ্যে ছিল এমন কিছু সংলাপ। এরপর নাসিরুদ্দিনকে মুখ্য চরিত্রে এনে নির্মাণ করা হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেই সিরিজটিও বেশ দর্শকপ্রিয়তা পায়। এবার আসছে তার সিক্যুয়েল।

আসছে ঈদকে সামনে রেখেই ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’ আনতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রথম কিস্তির অমীমাংসিত যতো রহস্যের জট খুলবে এবার দ্বিতীয় পর্বটি।

নামে নাসিরুদ্দিনের চেয়ে ‘অ্যালেন স্বপন’ পরিচিতি পাওয়া এই অভিনেতাই থাকছেন সিরিজটির দ্বিতীয় কিস্তির মুখ্য চরিত্রে। ১৪ মার্চ দুপুরে চরকির ফেসবুক পেজে আসে এই অ্যানাউন্সমেন্ট।

অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি আর পরনে সাফারি। ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চারশো কোটি টাকা কোথায়? এরপরেই মুখ খোলেন অ্যালেন স্বপন। বলেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’

সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত পরিমাণ টাকা কার এবং এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয় গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও। তাই তো দর্শকদেরও অনুমান, এবার মন্দ এই চরিত্রের সঙ্গে ভয়ংকর রূপেই ফিরছেন সেই অ্যালেন স্বপন!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০