বাংলাদেশ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৫, ৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন কৃষকদল নেতা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে কাশিমাড়ী ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আমানত মোল্যা। শুক্রবার (১৪ মার্চ) রাতে শ্যামনগর থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন তিনি। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে নৈরাজ্য সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিস্ফোরণ ঘটিয়েছে। মামলার আসামিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জগলুল হায়দার, সহ-সভাপতি জহুরুল হায়দার, সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামানসহ আওয়ামী লীগের প্রায় ২০-২২ জন নেতার নামও রয়েছে।

তবে বিএনপির একাংশের দাবি, মামলায় ষড়যন্ত্র করে কাশিমাড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন— ইউনিয়ন শ্রমিকদল সভাপতি আতিয়ার, যুবদলের সাবেক সভাপতি নুরুজ্জামান, ইউনিয়ন কৃষকদল সভাপতির পিতা বিএনপি কর্মী নজরুল ইসলাম নজু, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং কৃষকদলের সদস্য সচিব আব্দুল গফ্ফারসহ অন্যান্য নেতাকর্মী।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুর রশিদ অভিযোগ করেছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, বিএনপিরই একাংশের নেতা আজিজুল সরদার, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ ও আশেক মুন্নার ষড়যন্ত্রে এসব নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ১২ মার্চ ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে জামায়াতের কিছু কর্মীও জড়িয়ে পড়ে। এরপর ১৩ মার্চ রাতে জয়নগর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এ সময় থেমে থেমে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, কাশিমাড়ী এলাকায় বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতারা একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম থাকলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মামলার বাদী আমানত মোল্যা জানান, বিএনপির কিছু নেতাকর্মীর নাম মামলায় এসেছে কারণ তারা লাঠিসোটা নিয়ে এগিয়ে এসেছিলেন।

এদিকে, মামলার অন্যতম অভিযুক্ত আজিজুল সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আশেক ইলাহী মুন্না জানান, তিনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন এবং মামলার বিষয়ে কিছুই জানেন না। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদও নিজেকে মামলার বিষয় থেকে দূরে থাকার কথা জানান।

এদিকে, এই মামলাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মামলাটিকে প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে দেখছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১১

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১২

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

১৩

পাইকগাছায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

১৪

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান

১৫

পাইকগাছার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নানা অনিয়মের প্রমাণ

১৬

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

১৭

ভারী বৃষ্টিপাতসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

১৯

আবারো মা হলেন পূজা

২০
error: Content is protected !!