বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিল্মফেয়ারে ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া

বিনোদন ডেস্ক: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে কলকাতায় আয়োজন করা হয় ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’। গতকাল সোমবার কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে ফ্যাশনের ঝলক দেখিয়েছেন তারকারা। প্রথমবারের মতো আয়োজিত এ অ্যাওয়ার্ডে বাজিমাত করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এদিন ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন তিনি।
এদিন রেড কার্পেটে বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে জলপাই রঙের সাইনি সিল্ক হাইস্লিট গাউনে নজর কাড়েন জয়া।

পুরস্কার পাওয়ার পর এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জয়া। পুরস্কার হাতে অনেকগুলো ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি দারুণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

উল্লেখ্য, ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা সাতবার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে চারটি ফিল্মফেয়ার। এবার তাঁর সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। জয়া আহসানের সঙ্গে এবার আরও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০