
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শুকুর আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে শুকুর আলীর ওপর হামলাকারী ভূমিদস্যু আব্দুল গফুরকে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন রমজাননগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার গাজী নজরুল ইসলাম।

মন্তব্য করুন