বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ এপ্রিল ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশ-নুসরাতের সিনেমার জন্য গাইলেন ঢাকার অমি

বিনোদন ডেস্ক | দেশের এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ অমি। এ গায়ক ইতোমধ্যে ফোক ও আধুনিক ঘরানার গান করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।

সম্প্রতি তার গাওয়া ‘দুই চাক্কার সাইকেল’ গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। শুধু দেশেই নয়, এপার বাংলা পেরিয়ে ওপার বাংলার দর্শক, প্রয়োজক ও নির্মাতাদের অমির গান মন ছুঁয়েছে। তারই সুবাদে প্রথমবারের মতো ভারতীয় সিনেমায় প্লেব্যাক করলেন শ্রোতাপ্রিয় এই গায়ক।
জিৎ চক্রবর্তী পরিচালিত ‘আড়ি’ সিনেমায় ‘মরুভূমি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি। গানটির কথা ও সুর করেছেন লিংকন রায় চৌধুরী। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন কেডি। সিনেমাটি আগামী ২৫ এপ্রিল ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যশ ও নুসরাত জাহান।

ভারতীয় বাংলা সিনেমায় প্লেব্যাকের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সৈয়দ অমি। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, গেল ১৮ মার্চ গানটির ভয়েস পাঠাই। তবে কাউকে বলিনি। ৯ এপ্রিল সিনেমাটির ট্রেলার প্রকাশের পর ব্যাকগ্রাউন্ডে গানটি শুনে নিশ্চিত হই। লিংকন দাদাও আমাকে জানিয়েছেন, গানটি টিমের সবাই পছন্দ করেছেন।

যোগ করে এই গায়ক আরও বলেন, ভারতীয় সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এটা নিঃসন্দেহে আমার জন্য বেশ আনন্দের। দেশের পাশাপাশি ভারতের সিনেমায় প্রথমবার প্লেব্যাক করার সুযোগ পেয়েছি। আশা করছি, গানটি ওপার বাংলার দর্শকদের ভালো লাগবে। দেশের পাশাপাশি ভারতের সিনেমাতেও নিয়মিত কাজ করতে চাই।

‘আড়ি’ সিনেমায় এক মা ও ছেলের গল্প ওঠে এসেছে। যেখানে মা চরিত্রে দেখা যাবে মৌসুমী চ্যাটার্জিকে। সিনেমায় তার ছেলের চরিত্রে রয়েছেন যশ। নুসরাত ও যশের প্রযোজনা সংস্থা ওয়াইডি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

ঢাকার সিনেমায় প্রথমবার সৈয়দ অমি প্লেব্যাক করেন অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায়। এরপর সোলাইমান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় গেয়েছেন তিনি। সিনেমাগুলোতে অমির গানে পারফর্ম করেছেন নিরব-মিথিলা, অপু বিশ্বাস-জয় চৌধুরী, আনিসুর রহমান মিলন-শবনম ইয়াসমিন বুবলী। মুক্তির অপেক্ষায় আছে অমির গাওয়া ‘কয়লা’ সিনেমায় ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের একটি গান।

ভিউয়ের দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির ‘মাতাল’, আলোচনায় ছিল তার ‘দুই চাক্কার সাইকেল’ গানটি। এছাড়াও ‘বেবি রিলস বানারে, আমি হবো ক্যামেরাম্যান’ নামের গানটি সর্বশেষ মুক্তি পেয়েছে এ গায়কের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!