বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ এপ্রিল ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোর-বেনাপোল মহাসড়কের মৃ-ত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশের মৃত গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার নাভারন বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বক্তব্য দেন নাগরিক পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শার্শা উপজেলা নাগরিক পার্টির নেতা মুরাদ উদ-দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাফেজ মাও. মোস্তফা কামাল, আহনাফ সুজন, আব্দুল্লাহ গালিব, আহসান উল্লাহ, রাতুল হাসান প্রমুখ।

বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে যশোর-বেনাপোল মহাসড়ক ও নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশের মৃত ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি জানান।

বক্তারা বলেন, নাভারন বাজারে কয়েকবার মৃত ও অর্ধ মৃত ঝুঁকিপূর্ণ মরা গাছ যে কোন সময় পথচারী মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। এজন্য মানুষের জানমাল বাঁচাতে আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তার দুই ধারের মৃত ও অর্ধ মৃত মরা গাছগুলো অপসরণ প্রয়োজন।

বক্তারা শার্শা উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও যশোর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!