বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষকদের আন্তঃজেলা বদলি শুরু বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) অনলাইন বদলি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ এপ্রিল)।

বুধবার (১৬ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বদলির সময়সূচি ও শর্ত উল্লেখ করে মাঠ পর্যায়ে চিঠি দিয়েছে।

১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ২০ এপ্রিল প্রধান শিক্ষক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্ন করতে হবে।

২৪ ও ২৫ এপ্রিল পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

২৬ ও ২৭ এপ্রিল পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ২৮ এপ্রিল সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন শেষে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

আদেশে বলা হয়, শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র এক বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে পাঠাবেন। যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

ইতোমধ্যে ২১৬টি উপজেলা/থানায় ১০ শতাংশের অধিক শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন। সেক্ষেত্রে, উক্ত উপজেলাসমূহ আন্তঃজেলা বদলির আওতাবহির্ভূত থাকবে এবং অবশিষ্ট ২৭১টি উপজেলা/থানায় বদলি কার্যক্রম চলমান থাকবে।

উল্লিখিত সময়সূচি অনুযায়ী সহকারী শিক্ষকদের আন্তঃজেলা (একই বিভাগের অভ্যন্তরে) অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সব প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!