বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৬ এপ্রিল ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় ইসলামী সমমনা দলগুলো

ডেস্ক রিপোর্ট: ইসলামী সমমনা দলগুলো চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে দলগুলোর নেতারা এ দাবি জানান।

এ সময় সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমাদের পরিষ্কার দাবি, আমরা চাই এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। এ বিষয়ে আমরা সমমনা দলগুলোর সঙ্গে একমত হয়েছি। আশা করছি আমাদের এ দাবি কার্যকর হবে।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। আর সরকার তো সংস্কারের জন্য প্রাথমিক প্রস্তুতি নিয়েছে। সরকারের পক্ষ থেকে পাঁচটা বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। সরকার রাজনৈতিক দলগুলোকে এ সংস্কারের বিষয়ে একটা কপি দিয়েছেন। এবং আমরা এর জবাবও পাঠিয়ে দিয়েছি। সেই হিসেবে তো সংস্কারের কাজ অনেক দূর এগিয়েই আছে। আর সংস্কার হচ্ছে এমন একটা বিষয় যে এর কখনো কোনো শেষ নেই। এর জন্য প্রয়োজনীয় যে সংস্কার যা না করলেই না হয়, সেগুলো করেই দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন, আর এর থেকে যেন সরকার পিছপা না হয়।

তিনি বলেন, আমাদের কথা স্পষ্ট নির্বাচনের জন্য যদি সুনির্দিষ্ট সময় দেওয়া না হয়, তাহলে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন হবে না।

সমমনা ইসলামী দলগুলোর বৈঠকে ৯ দাবি প্রস্তাবনা করা হয়-

১. সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাবিত ‘বহুত্ববাদ’ সংবিধানে সংযুক্ত করা যাবে না।

২. সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

৩. গাজায় ইসরাইলী গণহত্যা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৪. মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতে পাসকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে।

৫. প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা।

৬. পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, জুলাই গণঅভ্যূত্থানকালে গণহত্যাসহ বিগত ১৫ বছরে গুম, খুন, হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে।

৭. হেফাজতের নেতাকর্মীসহ আলেম-উলামাদের নামে দায়েরকৃত ও অন্যান্য রাজনৈতিক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

৮. ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৯. ফ্যাসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন রোধ করতে হবে। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এ জন্যে জুলাই অভ্যূত্থানকালীন জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!