বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ এপ্রিল ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক চোরাকারবারী জব্বারের বাড়িতে যৌথবাহিনীর হানা: নগদ টাকা ও গাঁজাসহ গ্রেফতার ৩

সুলতান শাহাজান ও তৌকির আহমেদ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী সীমান্তের মাদক চোরাকারবারী জব্বারের বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও গাঁজাসহ একই পরিবারের ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এছাড়াও এ সময় একটি ইয়ামাহা মোটরসাইকেল ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়‌।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাত থেকে শুক্রবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী কৈখালীর শৈলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ সময় মূলহোতা মাদক চোরাকারবারী আব্দুল জব্বার পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটককৃতদের সেনা ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় শ্যামনগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন, কৈখালী সীমান্তের মাদক চোরাকারবারী আব্দুল জব্বারের ভাই আব্দুর রশিদ গাজীর ছেলে লোকমান হোসেন (৩৫), আব্দুল জব্বারের স্ত্রী নুরজাহান বিবি (৩৫) ও আব্দুল জব্বারের মেয়ে সোনালী আক্তার (১৮)।

যৌথ বাহিনীর এ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি শ্যামনগর থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদ্রকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী কৈখালীর শৈলখালী এলাকার মাদক চোরাকারবারী জব্বারের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। তবে এ সময় মূলহোতা মাদক চোরাকারবারী আব্দুল জব্বার পালিয়ে যায়। এসময় তাদের বসত ঘর থেকে ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা, একটি ইয়ামাহা মোটরসাইকেল ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়। যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, পলাতক আব্দুল জব্বার কৈখালী সীমান্তের মাদক চোরাকারবারীদের একজন। তিনি অবৈধভাবে ভারত থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন প্রান্তে পাইকারি বিক্রি করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০