
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে পুলিশ।
একই সময়ে মোবাইল ব্যাংকিংকালে ভুল নাম্বারে চলে যাওয়া ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দেয়া হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিলসেডে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার হওয়া এসব মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার এসময় বলেন, গত তিন মাসে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য প্রায় ১৫ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া খোয়া যাওয়া (ভুল নম্বরে চলে যাওয়া) ৩ লাখ ৭ হাজার ৮৯৫ টাকাও উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালুর পর থেকে এপর্যন্ত মোট ১ হাজার ৪৪১টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ থেকে খোয়া যাওয়া ৩৯ লাখ ৭২ হাজার ১৩৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
মন্তব্য করুন