বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
২২ এপ্রিল ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ছাত্রদল নেতার নেতৃত্বে জেলেখালী খাল দখলের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে ৩০ বিঘা আয়তনের একটি সরকারি খাল জবর দখলে নেয়ার অভিযোগ উঠেছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আল কাইয়ুম আবুর নেতৃত্বে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা জেলেখালী জলমহাল নামীয় খালটি দখল করেছেন। এসময় দখলে বাঁধা দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে সুশান্ত সরদার (৩৫)সহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের এই খাল দখলের পর শ্যামনগর থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীসহ গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে জেলেখালী জলমহালটি স্থানীয় তাহমীনা এতিমখানা, লিল্লাহ বোডিং ও মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগদখল করছে। এতিম শিশুসহ সেখানে অধ্যয়নরত ছাত্রদের ভরণ পোষণের পাশাপাশি মাদ্রাসার উন্নতিকল্পে উক্ত জলমহাল থেকে অর্জিত অর্থ ব্যয় করা হয়।

তবে সোমবার বিকালে সরদার গ্যারেজ, কদমতলা ও শ্রীফলকাঠি এলাকার দুই শতাধিক তরুণ ও যুবক লাঠিসোটা নিয়ে জলমহালটি দখল করে নেয়। এসময় দখলে জড়িতরা একাধিক জাল ব্যবহার করে ১২/১৪ মণ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নেন।

মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ ইছহাক আলীর ভাষ্য, জেলেখালী জলমহাল ইজারা নিয়ে সরকারের সাথে তার পরিবারের মামলা চলছে। তাদের আবেদনের প্রেক্ষিতে ২০১৩ সালে উচ্চ আদালত উক্ত খালের উপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। সম্প্রতি ছাত্রদলের আহবায়ক আব্দুল কাইয়ুম আবু খালটি জবর দখলের ঘোষণা দেন। একপর্যায়ে সোমবার বিকালে দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় আড়াইশ লোকজন নিয়ে তিনি খালটি জোরপূর্বক দখল করে নেন। এসময় ইজারা গ্রহীতা সুশান্ত সরদার, আবুল হোসেন ও আব্দুল আজিজ নামের তিনজনকে বেপরোয়া মারপিট করা হয়েছে। জবর দখলের সময় তারা খাল পাহারার বাসা ভাঙচুরসহ সেখানে ব্যাপক লুটপাট চালিয়েছে বলেও তিনি দাবি করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ও উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার কর্মী সমর্থকরা দখল কাণ্ডে জড়িত বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুল কাইয়ুম বলেন, ফ্যাসিস্টের দোসররা দীর্ঘদিন ধরে উক্ত খাল ভোগ করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে কোনভাবে ঐ খাল খেতে দেয়া হবে না বলে এলাকার লোকজন খালটি দখলে নিয়েছে। দখল কান্ডে নেতৃত্ব দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, সবাই যদি আমাকে নেতা মেনে আমার নেতৃত্বে দখলের কথা বলে তবে আমি গর্বিত।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, সংঘর্ষের খবরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের দু’জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। দ্বিতীয় কোন আদেশ না হওয়া পর্যন্ত আদালত যেভাবে নির্দেশ দিয়েছে উভয়পক্ষকে সেভাবেই থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১০

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

১১

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

১২

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

১৩

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

১৪

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

১৫

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১৬

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১৭

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১৮

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৯

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705