বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতায় গণশুনানি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে এবং অক্সফ্যাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এইড এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

প্রফেসর মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জিএম সেলিম, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সালাহ উদ্দীন আহমেদ, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা বন কর্মকর্তা প্রিয়াংকা হালদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার হারুনার রশিদ, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, কো-অর্ডিনেটর এএমএম মামুন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা মহিলা দলের আহবায়ক ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনীতির অন্যতম মাধ্যম সুন্দরবন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সুন্দরবনকে রক্ষা করতে না পারলে উপকূলীয় এলাকার মানুষ দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর তাই সুন্দরবন সংরক্ষণে বনের যেসব আইন রয়েছে তা বাস্তবায়ন করা জরুরি। আইন থাকলেও বাস্তবায়ন হয় না। অনেক সময় পর্যটকরা বনের মধ্যে প্রবেশ করে দারুনভাবে পরিবেশের ক্ষতি করে। বনের মধ্যে প্লাস্টিক সামগ্রী ফেলে আসে। এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর সুন্দরবন নির্ভরতা কমিয়ে অন্যান্য পেশায় সংযুক্ত করতে হবে।

বক্তারা এসময় উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!