বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ এপ্রিল ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় হঠাৎ সর্বহারাদের দেওয়াল লিখন, জনমনে আতংক!

ডেস্ক রিপোর্ট: ‘লেলিনের জন্মদিনে আহ্বান সংস্কার নয়, সর্বহারা বিপ্লবেই গণপরিত্রাণ- পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এম- এল)’। হঠাৎ করেই সাতক্ষীরার তালার উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীরে লেখা হয়েছে এই স্লোগান। এতে এলাকাজুড়ে চাপা আতংক সৃষ্টি হয়েছে। ভয়ে মুখ খুলছেন না কেউ।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত সংগঠনসহ সর্বহারা দলের সদস্যরা আবারও একত্রিত হওয়ার পায়তারা করছে। এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে তারা।

বৃহস্পতিবার সকালে আকস্মিক তালা শিশুতীর্থ স্কুল, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামকাটী ইউনিয়নের সুজনশাহা এলাকায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পক্ষে বিভিন্ন ধরণের দেওয়াল লিখন দেখা যায়।

তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রহমান রেন্টু বলেন, তালা উপজেলাকে অশান্ত করতে সর্বহারা পার্টি একত্রিত হওয়ার বিষয়টি জানান দিচ্ছে। এছাড়া কোন একটি বিশেষ গোষ্ঠীকে ঘায়েল করতে তারা এটি করে থাকতে পারে বলে মনে হচ্ছে। প্রশাসনের কাছে তিনি গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, গত ২/৩ দিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে সর্বহারা পার্টির নামে যা লেখা হয়েছে তাতে জনমনে কিছুটা আতংক সৃষ্টি হয়েছে। তবে এটি কোন একটি গ্রুপের ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করেন তিনি।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে পুলিশ সতর্ক আছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

প্রসঙ্গত, সাতক্ষীরার তালা, খুলনার ডুমুরিয়া, যশোরের কেশবপুর, মনিরামপুরজুড়ে একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে রমরমা চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানির খবর শোনা যেত। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি এবং অভিযানে ধীরে ধীরে কোনঠাসা হয়ে পড়ে তারা। তবে, সম্প্রতি তাদের নামে আবারো দেওয়াল লিখনে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১০

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১১

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১২

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৩

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৪

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৫

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৭

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৮

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৯

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!