বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ এপ্রিল ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’

বিনোদন ডেস্ক: গেল রোজা ঈদে দেশ মাতিয়েছে ‘জংলি’ সিনেমা। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। দেশ মাতিয়ে এবার বিদেশের দর্শকের সামনে আসতে চলেছে সিনেমা। আজ ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৪০টি শহরের বিভিন্ন থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো ছবিটি মুক্তি দিচ্ছে। তারা জানায়, প্রথম সপ্তাহেই কানাডার ৫টি, যুক্তরাষ্ট্রের ২৮টি এবং যুক্তরাজ্যের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে তাদের সঙ্গে যৌথ পরিবেশনায় আছে রিভেরি ফিল্মস।

বিশ্ববিখ্যাত সিনেমা চেইনগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি’র ১২টি, রিগ্যালের ১৪টি, শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘জংলি’। কানাডার ৫টি সিনেপ্লেক্স, যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৭টি স্ক্রিনে প্রদর্শিত হবে ছবিটি।

জানা গেছে, প্রথম সপ্তাহে ‘জংলি’ চলবে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য – কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার, উইন্ডসর। যুক্তরাষ্ট্রে চলবে নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, ডালাস, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, বাফেলো, ডেট্রয়েট, ক্যানসাস সিটিতে। আর যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম শহরের থিয়েটারে দেখা যাবে ‘জংলি’।

এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে আছেন শিশু শিল্পী নৈঋতা, জনপ্রিয় নায়িকা বুবলী ও একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দীঘি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!