বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাতেও চলছে চুনকুড়ি নদীর বেড়িবাঁধ রক্ষার কাজ, রাতের জোয়ার নিয়ে শংকা

oplus_2

সুলতান শাহাজান, শ্যামনগর: রাতেও চলছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের সুন্দরবনসংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধ রক্ষার কাজ। তীব্র ভাঙনে সেখানে বাঁধের আর মাত্র কয়েক ইঞ্চি অবশিষ্ট আছে, যা নিমিষেই নদীগর্ভে বিলীন হয়ে প্লাবিত হতে পারে গোটা এলাকা। এতে আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

স্থানীয়রা জানান, অমাবস্যার গোনে দিনের জোয়ারের চেয়ে রাতের জোয়ারে নদীর পানি বেশি বৃদ্ধি পায়, তাই নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা।

এদিকে, ভাঙনকবলিত বাঁধ মেরামতের আর কোন সম্ভাবনা অবশিষ্ট না থাকায় রিং বাঁধ দিয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে সেটিতেও খুব ধীরগতি।

ধসে যাওয়া বাঁধের পাশে বসবাসকারী জগদীশ মন্ডল বলেন, প্রায় এক সপ্তাহ আগে আমার বাড়ির সামনে বাঁধের এই অংশে ফাটল দেখা দেয়। কিন্তু শুরু থেকে কোনো ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবার রাতে আকস্মিকভাবে ৬০ থেকে ৭০ ফুট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে।

তিনি আরোও বলেন, দিনের জোয়ার ছাড়া রাতের জোয়ারে এক থেকে দেড় ফুট পানি বৃদ্ধি পাবে নদীতে। সে সময় কি হবে সৃষ্টিকর্তা জানে। তিনি অভিযোগ করে বলেন, পর্যাপ্ত জিও ব্যাগ ডাম্পিং না করার ফলে ভাঙন রোধ করা যাচ্ছে না। এজন্য তিনি পানি উন্নয়ন বোর্ডকে দােষারোপ করেন।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন বলেন, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে। ভাঙন আরো তীব্র আকার ধারণ করায় রিং বাঁধের কাজ শুরু করা হয়েছে। #

২৭.৪.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!