বাংলাদেশ, শনিবার, ০২ মে ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩ দিনের চেষ্টায় রিং বাঁধে রক্ষা পেল সিংহড়তলীর মানুষ

বিলাল হোসেন: তিন দিনের অবিরাম চেষ্টায় অবশেষে জিওটিউবের রিং বাঁধে রক্ষা পেল শ্যামনগরের সিংহড়তলীর মানুষ। এতে বেড়িবাঁধ ভেঙে প্লাবনের দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি পেয়েছে তারা।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ ১ এর আওতাধীন ৫নং ফোল্ডারের মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী এলাকায় চুলকুড়ি নদীর বেড়িবাঁধের প্রায় ৬০-৬৫ মিটার এলাকা জুড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খবর পাওয়া মাত্রই পানি উন্নয়ন বোর্ড স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় রিং বাঁধ দেওয়ার কাজ শুরু করে। সোমবার জিও টিউবের মাধ্যমে রিং বাঁধ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। এতে ঝুঁকি কিছুটা কমেছে।
দ্রুততম সময়ে রিং বাঁধের কাজ সম্পন্ন করায় পানি উন্নয়ন বোর্ডকে সাধুবাদ জানান তারা।

এদিকে, সোমবার (২৮ এপ্রিল) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে পাউবোর দক্ষিণ পশ্চিম অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা বলেন, আপাতত রিং বাঁধ দিয়ে জানমাল রক্ষার চেষ্টা করা হচ্ছে। টেকসই বাঁধ নির্মাণের প্রক্রিয়াটি খুবই ব্যয়বহুল। এজন্য এডিবির সাথে কথা হচ্ছে। তারা অর্থায়ন করলেই মূল বাঁধ নির্মাণের কাজ শুরু হবে।

এসময় তিনি পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে স্থাপিত অবৈধ নাইনটি পাইপ এবং বাক্স কল দ্রুততম সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেন।

এসময় তার সাথে ছিলেন পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম ও নির্বাহী প্রকৌশলী মোঃ সালাহউদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

নির্মাণ শ্রমিক ও রঙ পালিশ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ফার্নিচার ও রঙ শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের র‌্যালি, আলোচনা ও অর্থ বিতরণ

ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালি ও আলোচনা

পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মীরগাং ও গনেশপুর প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

দেবহাটায় র‌্যালি ও শ্রমিক সমাবেশ

কালিগঞ্জে মহান মে দিবস পালন, শ্রমিক ঐক্যের আহ্বান

১০

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেললো বাংলাদেশ

১১

ডিসি সম্মেলন শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

১২

নারীর শ্রম; ‘সহায়তা’ নয় ‘পেশা’ | এস এম জান্নাতুল নাঈম

১৩

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৪

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

১৬

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

১৭

সাতক্ষীরায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

১৮

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

১৯

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705