বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ এপ্রিল ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডবের শুটিংয়ের দৃশ্য, থাকছে না গোপনীয়তা

বিনোদন ডেস্ক: গত বছর পরিচালক রায়হান রাফীর সঙ্গে প্রথমবারের মতো কাজ করেই প্রেক্ষাগৃহে ঝড় তোলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও ব্যাপক সাড়া ফেলে শাকিব ও রাফীর ‘তুফান’। তাদের সেই ছবি নিয়ে যখন দর্শক উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই নির্মাতা ঘোষণা দেন, শাকিবকে নিয়ে আবারও বড় পর্দায় ফিরবেন তিনি।

তার কিছুদিন পরই জানা গেল শাকিবকে নিয়ে রাফীর নতুন পরিকল্পনা। তবে দর্শকদের জল্পনা ছিল, নিশ্চয়ই শাকিবকে নিয়ে ‘তুফান’ এর সিক্যুয়েল আনবেন রাফী। তবে এমন কিছু কি না, তা খোলাসা করেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন নতুন ছবির নাম; সেটি ‘তাণ্ডব’।

এরপর থেকেই বাড়তে থাকে দর্শকদের তুমূল আগ্রহ। সঙ্গে তাদের মাঝে জল্পনা বাড়ে, শাকিব-রাফী যেহেতু আবার এক হচ্ছেন, তাহলে নিশ্চয়ই তুফানের মতোই কিছু একটা ফের আসতে যাচ্ছে, তা আশা করাই যায়।

অবশেষে আসন্ন কোরবানি ঈদেই সেই দর্শকদের প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’। খবর পাওয়া যায়, সম্প্রতিই ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। শুটিংয়ের দৃশ্য ফাঁস হতেই শাকিবের নায়িকা হিসেবে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে।

তাণ্ডবের শুটিং শুরু এবং শাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্ত-দর্শকেরা, তেমনই এই ফাঁস হওয়া এই দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা।

সম্প্রতি সামাজিক মাধ্যমজুড়ে সেই শুটিংয়ের দৃশ্যটুকু দেদারসে ভাইরাল হতে শুরু করে। বিভিন্ন পেজের পাতায়, গ্রুপগুলোতে ভেসে বেড়াতে দেখা যায় সেই দৃশ্য। সেখানে শাকিব খান, সাবিলা নূরদের শটগুলো নিতে দেখা যায়।

জানা গেছে, সেই শুটিংয়ের দৃশ্যটি রাজশাহীতে ধারণ করা। শুটিংয়ের সময় উৎসুক জনতারও ভিড় ছিল দেখার মতো। আর সেগুলো ভাইরাল হতেই নানা আলোচনা। বিশেষ করে, প্রযোজনা বিভাগে এসব সেনসিটিভ কাজে গোপনীয়তা ধরে রাখতে ব্যর্থ কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে।

এরই মধ্যে একটি সংবাদ মাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজেও ফাঁস হওয়া সেই শুটিংয়ের ভিডিওটি দেখা যায়। সেটি নানা গ্রুপে শেয়ার করেও নানা সমালোচনা সৃষ্টি করতে দেখা গেছে দর্শকদের মাঝে।

এক নেটিজেন লিখেছেন, ‘এ ধরণের ভিডিও ধারণ করে তা প্রচার করা অপেশাদারি। এসব নিয়ে মিডিয়ার মান এবং দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।’ আরেকজন লিখেছেন, ‘এসব টিম থেকেই লিক করা হয় নিজেদের বেনিফিটের জন্য।’ আবার অন্য এক নেটিজেন লিখেছেন, ’এগুলোও প্রমোশনের অংশ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘এটা রায়হান রাফীর প্রচারণার কৌশল।’

তবে সমালোচনা যাই হোক, এই ছবি নিয়ে অধীর আগ্রহে দর্শকেরা। টান টান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে আগ্রহ কেনই বা থাকবে না দর্শকের! এছাড়াও ‘তাণ্ডব’-এর মাধ্যমে প্রথমবার দেখা যাবে শাকিব-সাবিলার নয়া ক্যামিস্ট্রি! কাজেই, ভক্তরা যে এই জুটির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছেন- তা বলাই যায়।

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে। পরিচালনায় থাকছেন রায়হান রাফী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০