

মেহেদী হাসান শিমুল: বৈশাখের সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় মারিয়াম ট্রেডার্সের আয়োজনে কৃষকদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) সাতক্ষীরা বন্ধু নাট্য সংঘের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় গ্রামীণ শিল্পীরা গানে গানে আনন্দে মেতে উঠেন।
এবিষয়ে মারিয়াম ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. হযরত আলী বলেন, বৈশাখের তপ্তদিনে বোরো ধান সংগ্রহ করে ক্লান্ত কৃষকদের মনোরঞ্জন করার জন্য এমন সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী, সাংবাদিক জি এম আমিনুল হক, সাংবাদিক মো. মেহেদী হাসান শিমুল, ইউপি সদস্য সাংবাদিক এমএ হাকিম, এমএ মাজেদ, সাংবাদিক ইমরান হোসেন, সাতক্ষীরা বন্ধু নাট্য সংঘের হারমোনিয়াম মাস্টার মফিজুল ইসলাম, পল্লী শিল্পী জায়নাল হোসেন, আব্দুস সালাম, শহিদুল ইসলাম বাদশা, স্থানীয় কৃষক শিল্পী মনিরুল ইসলাম, আব্দুল গফফার, রণজিৎ, ভৈরব, আজিবর রহমান, আনারুল ইসলাম, আব্দুস সাত্তার, রামপদ, হরিপদ প্রমুখ।
মন্তব্য করুন