বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৪ মে ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে গ্রীন কুলিং প্রযুক্তি বিষয়ক প্রচারাভিযান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গ্রীন কুলিং প্রযুক্তি নিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী যুব সচেতনতামূলক প্রচারাভিযান।

পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশকে কেন্দ্র করে ইয়ুথনেট গ্লোবাল আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, একটি টেকসই পৃথিবীর জন্য সমাধান আসতে হবে ক্লাসরুম, কমিউনিটি এবং তরুণদের নেতৃত্ব থেকে। প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি শুধু এসি বদলিয়ে পৃথিবীকে বাঁচানো যায়। গ্রীন কুলিং শুধু একটি প্রযুক্তি নয়, এটি আমাদের প্রজন্মের দায়িত্ব।

এই প্রচারাভিযানকে পৃষ্ঠপোষকতা করেছে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড-এর গ্রীন কুলিং ইনিশিয়েটিভ এবং পরিবেশ অধিদপ্তর।

আয়োজকদের মতে, এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবুজ প্রযুক্তি নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্য থেকে জলবায়ুবান্ধব প্রযুক্তির পক্ষে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার পথ উন্মোচিত হয়েছে।

কর্মসূচির সূচনা হয় রোববার (৪ মে) সকালে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। স্ট্যামফোর্ড ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীরা নানা রঙের ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিতে অংশ নিয়ে জলবায়ুবান্ধব গ্রীন কুলিং প্রযুক্তির ব্যবহার ও ক্ষতিকর রেফ্রিজারেন্টের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান।

র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য দেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় সচেতনতা ও শিক্ষা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এই বিষয়ে প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিআইজেড-এর গ্রীন কুলিং ইনিশিয়েটিভ’র ইমপ্লিমেন্টেশন ম্যানেজার শানিন মুনতাহা। তিনি বলেন, প্রচলিত রেফ্রিজারেন্ট যেমন হাইড্রোফ্লুরোকার্বন ও হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন জলবায়ুর জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের এখনই প্রাকৃতিক রেফ্রিজারেন্ট এবং সবুজ প্রযুক্তির দিকে অগ্রসর হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক। তিনি বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন আমদানি ৯৭ শতাংশ এবং ২০৪৫ সালের মধ্যে হাইড্রোফ্লুরোকার্বন পর্যায়ক্রমে ৮০ শতাংশ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে পৌঁছাতে হলে প্রযুক্তির পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল ‘গ্রীন কুলিং: টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়নের পথে’ শীর্ষক একটি প্যানেল আলোচনা। আলোচনাটি সঞ্চালনা করেন গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন কাউন্সিল’র ফারাহ আনজুম। প্যানেলে অংশগ্রহণ করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. মোসত. মাহমুদা পারভীন, মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক রহিমা খানম, এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নূর এ আলম এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান।

প্যানেল আলোচনায় বক্তারা বলেন, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং খাত বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে এই খাতটি বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ১০.৫ শতাংশের জন্য দায়ী। বিশেষত হাইড্রোফ্লোরোকার্বন গ্যাসসমূহের ব্যবহার অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই উদ্বেগজনক প্রেক্ষাপটে গ্রিন কুলিং ধারণাটি সামনে এসেছে, যা উচ্চ শক্তি দক্ষতা, প্রাকৃতিক রেফ্রিজারেন্ট এবং নবায়নযোগ্য শক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহারের একটি সমন্বিত পরিবেশবান্ধব পদ্ধতি। বক্তারা বলেন, উন্নত পরিবেশ সচেতনতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে এই গ্রিন কুলিং ব্যবস্থাকে ছড়িয়ে দিতে পারলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জলবায়ু সহনশীল পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।

বক্তারা সবুজ প্রযুক্তির ব্যবহার, জ্বালানি দক্ষতা, কারিগরি শিক্ষায় নারীর অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব চাকরির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। পাশাপাশি এসির কুলিং দক্ষতা বাড়ানো, নষ্ট এসি বাদ দেওয়া, পরিবেশসম্মত রেফ্রিজারেন্ট ব্যবহার এবং বাসা-অফিসের ডিজাইন এমনভাবে করা যাতে প্রাকৃতিক আলো-বাতাস খেলে এবং এসির ব্যবহার কম হয়—এসব উদ্যোগের মাধ্যমে কার্বন নিঃসরণ অনেকাংশে কমানো সম্ভব বলেও তারা মত দেন।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান বলেন, আজকের বিশ্বে, সব মানুষের এক নম্বর দায়িত্ব হলো বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ কমানো। গ্রীন কুলিং নিয়ে আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি একটি দেশব্যাপী আন্দোলনের সূচনা। আমরা চাই তরুণদের নেতৃত্বে দেশে একটি টেকসই কুলিং সংস্কৃতি গড়ে উঠুক।

অনুষ্ঠানের শেষভাগে ইয়ুথনেট গ্লোবালের দুই কর্মী জিমরান মোহাম্মদ সায়েক ও মোহাইমিনুল ইসলাম জিপাত শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ ওয়ার্ক পরিচালনা করেন। সেখানে শিক্ষার্থীরা বাসা, অফিস এবং ক্যাম্পাসে সবুজ কুলিং প্রযুক্তির ব্যবহার নিয়ে তাদের উদ্ভাবনী ভাবনা উপস্থাপন করেন। সবশেষে উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন এবং নানা প্রশ্ন করেন। তাদের আগ্রহ ও অংশগ্রহণে পুরো কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. মো. ইউনুস মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে এই রূপান্তরে নেতৃত্ব দিতে হবে। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তরুণরা পরিবেশ রক্ষায় কার্যকর অবদান রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!