
বিলাল হোসেন: সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণ শিকারের ৬শ পিস ফাঁদ ও দুইটি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।
মঙ্গলবার (৬ মে) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন টাটের খাল থেকে এসব ফাঁদ ও নৌকা জব্দ করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, নিয়মিত টহল চলাকালে গহীন সুন্দরবনের টাটের খালে হরিণ শিকারী চক্রকে দেখতে পেয়ে তাদের পিছু নেয় টহল দল। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে শিকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে টহল দল শিকারী চক্রর ফেলে যাওয়া দুইটি নৌকা ও ৬শ পিস ফাঁদ জব্দ করে।
তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন